বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

এইচএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের জাতীয় পতাকাবাহী এ সংস্থাটি এবার ‘অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)’ পদে মোট ৪০ জন দক্ষ ও আগ্রহী জনবল নিয়োগ দেবে। বিমান খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় সুযোগ।

আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে রাজধানী ঢাকা।

পদের তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
  • পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)
  • পদের সংখ্যা: ৪০ জন
  • চাকরির ধরন: ফুলটাইম
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • কর্মস্থল: ঢাকা

বয়সসীমা

প্রার্থীর বয়স ৮ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রকে প্রামাণ্য হিসেবে গণ্য করা হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৩৩৫ টাকা জমা দিতে হবে। আবেদন সম্পন্নের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের ওয়েবসাইট:
bbal.teletalk.com.bd

আবেদনের শেষ সময়

আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজের সুযোগ অনেক তরুণের কাছে স্বপ্নের মতো। তাই আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews