বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
উন্নত রোগ নির্ণয় সেবা এখন আরও কাছে: বিশেষায়িত পরীক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে Islami Bank Central Laboratory(IBCL) বিয়ের পর অভিনয় থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী সায়মা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা বিএনপির অনলাইন ও এসএমএসে জানা যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আনন্দ ভাগাভাগিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা আকন সরকার, ভারত ও রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোর বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনগণের আস্থা রক্ষায় সব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর তারেক রহমান মাসুদ রানা আকন (Masud Rana Akon) জীবনী- আজকের বার্তা বিডি

জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশ সদস্যদের আরও পেশাদার ও জনবান্ধব হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে এবং বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। স্বরাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, তাই এখানে নিয়ম মেনে চলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ যথাযথভাবে পালন করা বাধ্যতামূলক। কেউ যদি বাহিনীর নিয়ম ভঙ্গ করে বা চেইন অব কমান্ড অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে কিছু পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে সব স্তরে এটি চালু করার উদ্যোগ নেওয়া হবে। বডি ক্যামেরার মাধ্যমে সব ধরনের অপারেশনাল কার্যক্রমের নির্ভরযোগ্য রেকর্ড রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের মানদণ্ড অনুসরণ করে পুলিশ বাহিনীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews