সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
ফেসবুক ইনকামের মোহে হারিয়ে যাচ্ছে কি আমাদের সামাজিকতা ও নৈতিকতা? বিয়ের পর অভিনয় থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী সায়মা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা বিএনপির অনলাইন ও এসএমএসে জানা যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আনন্দ ভাগাভাগিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা আকন সরকার, ভারত ও রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোর বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনগণের আস্থা রক্ষায় সব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর তারেক রহমান মাসুদ রানা আকন (Masud Rana Akon) জীবনী- আজকের বার্তা বিডি

হামে আরও ৬ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে উপসর্গ ও আক্রান্ত হয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৬ জন শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫৬৫ জন শিশুর মধ্যে। এছাড়া চট্টগ্রামে ২৫৭ জন, রাজশাহীতে ১৭৫ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ৯৭ জন, সিলেটে ৬৬ জন, রংপুরে ২৭ জন এবং ময়মনসিংহে ৩৭ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews