বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আলোকবর্তিকার অমর নাম মরহুম মোঃ আমজাদ হোসেনের স্মরণে কবিতা কলমে -এস. এম. আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
S. M. Abdullah Al Mamun
S. M. Abdullah Al Mamun

আলোকবর্তিকার অমর নাম
মরহুম মোঃ আমজাদ হোসাইন
প্রতিষ্ঠাতা, সিংহেরাকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদরাসা
১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

যিনি স্বপ্ন দেখেছিলেন
একটি আলোকিত সমাজের,
কুরআনের সুমহান বাণী ছড়িয়ে দিতে
প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।
জ্ঞান-প্রদীপ জ্বালিয়ে যিনি
গড়েছেন দ্বীনের ঘর,
সিংহেরাকাঠীর বুকে আজও
বয়ে চলে তাঁরই স্বর।
কুরআন-সুন্নাহর শিক্ষা দিয়ে
গড়েছেন কত প্রাণ,
সততা, নীতি, ঈমানের পথে
ছিল তাঁর আহ্বান।
মানুষ গড়ার সেই প্রত্যয়ে
করেছেন জীবন দান,
শিক্ষার সেবায় রেখে গেছেন
অমূল্য এক সম্মান।
আজও মাদরাসার প্রতিটি দেয়ালে
মিশে আছে তাঁর স্মৃতি,
শিক্ষার্থীদের হৃদয়জুড়ে
জাগে তাঁরই প্রীতি।
আঠারো বছর পেরিয়ে গেল,
তবু ভোলেনি কেউ;
দোয়ার ফুলে স্মরণ করি—
ভেসে ওঠে স্মৃতির ঢেউ।
হে মহান রব, করুনা করে
ক্ষমা করুন তাঁর সব ভুল,
জান্নাতুল ফিরদাউস নসিব করুন
মরহুমের উপর।
যতদিন কুরআনের আলো
ছড়িয়ে যাবে ঘরে ঘরে,
ততদিন বেঁচে থাকবেন তিনি—
সৎকর্মের অমর প্রহরে।

কলমে- এস. এম. আব্দুল্লাহ আল মামুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews